Farm Equipment
← Homeহাঁস-মুরগি, কোয়েল, কবুতর বা টার্কির খামার ঠিকভাবে চালাতে কিছু যন্ত্রপাতি লাগেই। এই ক্যাটাগরিতে পাবেন খামারের দৈনন্দিন কাজের সরঞ্জাম, যেমন বাচ্চা গরম রাখার অটোমেটিক ব্রুডার। ঠিক সরঞ্জাম থাকলে বাচ্চা মারা যাওয়া কমে, কাজের সময় বাঁচে, আর খামারের খরচও নিয়ন্ত্রণে থাকে।
বাড়ির ছোট খামার থেকে বাণিজ্যিক খামার, দুই ধরনের খামারির কথা ভেবেই সরঞ্জাম বাছাই করা হয়েছে। প্রতিটি প্রোডাক্টের পেজে মাপ, ক্ষমতা, বিদ্যুৎ খরচ আর ব্যবহারের নিয়ম লেখা আছে, তাই কেনার আগে মিলিয়ে নিতে পারবেন।
কেনার আগে যা দেখে নেবেন
- একবারে কত বাচ্চা বা পাখির জন্য সরঞ্জামটি লাগবে
- বিদ্যুতে চলে, নাকি ব্যাটারি বা গ্যাসেও চলে; লোডশেডিং বেশি হলে ব্যাকআপের ব্যবস্থা আছে কিনা
- তাপমাত্রা বা সময় নিজে থেকে নিয়ন্ত্রণের কন্ট্রোলার আছে কিনা
- নষ্ট হলে পার্টস সহজে পাওয়া যায় কিনা
আফিফা ইনকিউবেটর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। কোন সরঞ্জাম আপনার খামারের জন্য ঠিক, বুঝতে না পারলে কল করুন 01901-128822 অথবা 01925-167312, অথবা গাজীপুর চৌরাস্তার শাহ আলম মোড়ে আমাদের দোকানে এসে দেখে নিন।